• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

নির্বাচনে অংশ নেবে না কৃষক শ্রমিক জনতা লীগ

Reporter Name / ৫৪১ Time View
Update : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

[ad_1]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন রাজনৈতিক দল কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম। এটি একটি গণতান্ত্রিক নির্বাচনমুখী দল এবং সব সময় অবাধ, নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে আগ্রহী। কিন্তু যেখানে সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন খুবই প্রয়োজন, সেখানে এখনো অনেককে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে। এমতাবস্থায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না। সাধারণ মানুষের মধ্যে তেমন উৎসাহ ও উদ্দীপনাও দেখা যাচ্ছে না। তাই তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করছে না।’

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘গত তিন-তিনবার জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে না হয়ে পাতানো রূপ নেওয়ায় দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ২৪ এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত সরকারের পতন ঘটায়। সমগ্র দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে সবাইকে নিয়ে একটি নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি করতে পারেনি বরং বিগত সরকারের আমলে যা হয়েছে তার চাইতে খারাপভাবে দেশ চলছে। মানুষের জানমাল সম্পদের কোনো নিরাপত্তা নেই- আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বরং নির্বাচনের সময় সরকারিভাবে অস্ত্রের অনুমোদন দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করা হচ্ছে। তাই গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশেষ বর্ধিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন থেকে দূরে বা বাইরে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category