• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আড়াইহাজারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার নিজে বাঁচতে কর্মীদের বলির পাঠা বানালেন যুবদল নেতা রনি বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ব্যবসায়ির সংবাদ সম্মেলন পুলিশের সিসি ক্যামেরার আওতায় আইভী বিএনপি নেতা পরিচয়ে শিমরাইলে লেগুনা থেকে মাসে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকে পেটালো যুবদল নেতা রনি বাহিনী বক্তাবলীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

নরসিংদীতে ফুফাতো ভাইকে হ-ত্যা করলো মামাতো ভাইয়েরা।

Reporter Name / ৩৩৯ Time View
Update : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

নরসিংদীর পৌর কাউরিয়া পাড়ায়
ফুফাতো ভাইকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে মামাতো ভাইয়েরা।

মো: হিমেল  মিয়া।

মনোহরদী  উপজেলা প্রতিনিধি।

আবুনাঈমরিপন: নরসিংদী পৌর শহরের কাউরিয়া পাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে প্রকাশ্য দিবালোকে হানিফ (২৪) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অদ্য ১/১০/২৪ ইং মঙ্গলবার বেলা আড়াই টার দিকে নরসিংদীর শহরের কাউরিয়া পাড়া ঈদগাঁ গেইটের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক শহরের চৌয়ালা এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে। স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে নিহত হানিফ কাউরিয়া পাড়ার ঈদগাঁ সামনে এসে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা তারই মামাতো ভাই নাঈম ও নাদিম শত শত লোকের সামনে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে ,কোনো প্রকার বাঁধা ছাড়াই বীরদর্পে পালিয়ে যায়। হত্যার সাথে সম্পৃক্ত নাঈম ও নাদিম একই এলাকার মৃত হাবিব উল্লাহর সন্তান বলে জানা যায়। গত তিন মাস আগে নিহত হানিফ তার মামা মোঃ হাবিব উল্লাহকে হত্যা করেছিল বলে জানা যায়। ঘাতক নাঈম ও নাদিম নিহত হানিফের মামাতো ভাই। পিতৃহত্যার প্রতিশোধ নিতেই এমন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও ডিবি ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল এর মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts