• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

বিমানবন্দর থেকে পূর্বাচলের পথে তারেক রহমান, কানায় কানায় ভরপুর ৩০০ ফিট – IPCSBDPress

Reporter Name / ২৩১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১২:৫৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়।

ঢাকায় অবতরণের পর কিছু সময় বিমানবন্দরে অবস্থান করেন তারেক রহমান। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা দলের শীর্ষ নেতাদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের কেন্দ্রীয় নেতারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।এরপর তারেক রহমান পূর্বাচলের ৩০০ ফিট সড়কের উদ্দেশে যাত্রা শুরু করেন, যেখানে তাঁকে সংবর্ধনা জানাতে বিশাল আয়োজন করেছে বিএনপি। ভোর রাত থেকেই ওই এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে এবং দুপুরের আগেই পুরো এলাকা কানায় কানায় ভরে যায়। লাখো মানুষের উপস্থিতিতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, অপেক্ষা ছিল কেবল তারেক রহমানের পৌঁছানোর।

এদিন তাঁর সঙ্গে দেশে ফিরেছে যুক্তরাজ্যে থাকা আলোচিত পোষা বিড়াল ‘জেবু’ও। বিএনপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। দীর্ঘ সময় পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বিএনপির নেতারা রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখছেন, যা দলের ভবিষ্যৎ কর্মসূচি ও রাজনৈতিক গতিপথে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category