• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ?

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শ্যোন অ্যারেস্ট

Reporter Name / ৩২৯ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

[ad_1]

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার নতুন দুই মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট দুটি মামলায় পুলিশ সাজ্জাদ হোসেন ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানোর আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়। শুনানির সময় দুজনই কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে যুক্ত ছিলেন।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের অভ্যুত্থানের সময় নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ফজলে রাব্বী নামের একজন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এছাড়া নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায়ও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ।

একই সঙ্গে ফজলে রাব্বী হত্যা মামলায় খোরশেদ নামের আরও এক আসামিকেও গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

বর্তমানে সাজ্জাদ হোসেন সিলেট কারাগারে এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ফেনী কারাগারে বন্দি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category