• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে অপমানের অভিযোগে বিতর্কে ধুরন্ধর

Reporter Name / ৪১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

[ad_1]

বলিউড নির্মাতা আদিত্য ধরের নতুন ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পরপরই বক্স অফিসে সাড়া ফেললেও জমেছে একের পর এক বিতর্ক। সর্বশেষ অভিযোগ, সিনেমাটিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে।

সেইসঙ্গে ছবিটিতে ভুট্টোর রাজনৈতিক দল পাকিস্তান পিপল্‌স পার্টি (পিপিপি)-কে সন্ত্রাসবাদে সহানুভূতিশীল হিসেবে তুলে ধরা হয়েছে।

পিপিপি’র মুখপাত্র ও সিন্ধ টাস্কফোর্সের সদস্য সুমেতা আফজল সইদ এই অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। তিনি লিখেছেন, ‘সদ্য মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র ‘ধুরন্ধর’-এ বেআইনিভাবে শহিদ বেনজির ভুট্টোর ছবি ব্যবহার করা হয়েছে। আরও দুঃখজনক, সেখানে দেখানো হয়েছে পিপিপি নাকি সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতিশীল।’

তিনি আরও দাবি করেন, ‘পাকিস্তানে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার হয়েছে পিপিপি। তাই বরাবরই তারা সন্ত্রাসবাদবিরোধী অবস্থানে দৃঢ়। তার অভিযোগ, ছবিতে ইচ্ছাকৃতভাবে বিকৃত তথ্য দেখানো হয়েছে। ভারতের বিরুদ্ধে কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

এদিকে, ‘ধুরন্ধর’ নিয়ে আপত্তি এসেছে বেলুচিস্তান থেকেও। এক বেলুচ মানবাধিকারকর্মী অভিযোগ করেছেন, ছবিতে বেলুচ জনগণের ইতিহাস ও সংগ্রাম ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার বক্তব্য, ‘বেলুচিস্তানের মানুষ কখনও ভারতের ক্ষতির জন্য আইএসআই’র সঙ্গে জোট বাঁধেনি। স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে সুবিচার করা হয়নি ছবিতে। অস্ত্রের ঘাটতি না থাকলে বালোচরা পাকিস্তানকে অনেক আগেই পরাস্ত করতে পারত।’

রণবীর সিং অভিনীত ছবিটির বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনা নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানকে কী অবস্থানে এনে দাঁড় করায়, তা এখন দেখার বিষয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category