• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

টিকটকার ঐশীকে বিয়ে করে কটাক্ষের জবাব দিলেন রাসেল খান

Reporter Name / ৩১৩ Time View
Update : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

[ad_1]

সাত মাস প্রেমের পর বিয়ে করেছেন টিকটক ও মিউজিক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া অনামিকা ঐশী। পাত্র টিকটকার রাসেল খান। ২০২১ সালে তাদের পরিচয় হলেও কয়েক বছর যোগাযোগ ছিল না তাদের। চলতি বছরে আবার ঘনিষ্ঠ হন তারা। সেই সূত্রে প্রেম ও গেল ২৭ অক্টোবর বিয়ে করেছেন দুই টিকটকার অনামিকা ঐশী ও রাসেল খান।

দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।

বিয়ের পর রাসেল খান বলেন, ‌‘নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানিয়েছি। এরপর পারিবারিকভাবে বিয়েটা সম্পন্ন হয়েছে। আসলে সবার জীবনে কমবেশি ভালো-মন্দ অতীত থাকে। আমরা সেই অতীত পেছনে ফেলে সুন্দর বর্তমান ও আগামী নিয়ে বাঁচতে চাই। সবার দোয়া চাই।’

তবে তাদের বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ বিদ্রুপ করে মন্তব্য করেন, ‘শিয়াল মুরগিকে ধরে ফেলল।’

এই কটাক্ষের জবাব দিয়েছেন রাসেল খান। তিনি বলেন, ‘অনেকেই বলছিল আমরা নাকি প্রেম করছি না, শুধু ফান করছি! কেউ বলেছিল, আমি শিয়াল হয়ে ঐশীকে মুরগি ভেবে ইউজ করব, বিয়ে করব না। তাই তাদের সমবেদনা জানিয়ে বলছি, শিয়াল মুরগিকে ধরে ফেলল!’

ঐশীকে ‘আফ্রিকার জঙ্গল থেকে কুড়িয়ে আনা ডায়মন্ড’ আখ্যা দিয়ে রাসেল আরও বলেন, ‘প্রিয় মানুষকে আগলে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অযত্নে ফেলে রাখা ফুল না ভেবে মনে করা উচিত, সেই মানুষটা আফ্রিকার জঙ্গল থেকে পাওয়া হিরা। ভালো মানুষ অনেক সময় ভুল জায়গায় অবমূল্যায়িত হয়, সঠিক জায়গায় বিকশিত হয়।’

বিয়ের পর শিগগিরই হানিমুনে যাবেন রাসেল-ঐশী দম্পতি। সেটা দেশের বাইরে হবে বলেও জানিয়েছেন তারা।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category