• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

খালেদা জিয়া কোনো দলের নয়, দেশের সমগ্র মানুষের নেত্রী: তাহের

Reporter Name / ২৭৪ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

[ad_1]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‌‘আজ অত্যন্ত বেদনা, উৎকণ্ঠা ও আবেগের সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া করছি।’

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে সাক্ষ্য দিতে পারি- বেগম জিয়া একজন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক নেতা। তিনি কোনো দলের নেত্রী নন, দেশের সমগ্র মানুষের নেত্রী। বিগত ১৫ বছরে দেশ যেভাবে ভারতীয় দখলে যাচ্ছিল, সেটা আরও আগে যেতে পারতো। কিন্তু বেগম জিয়ার দৃঢ় নেতৃত্বে তা এড়ানো সম্ভব হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে হাসপাতালের গেটে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জামায়াত নেতা তাহের বলেন, ‘বেগম জিয়ার প্রতি আমাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। ব্যক্তিগতভাবে আমি তার সুস্থতা কামনা করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এরই মধ্যে তার সুস্থতায় নানা আয়োজন করা হয়েছে। আল্লাহর কাছে তার আরোগ্য কামনা করছি।’

এসময় নিজের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে ডা. তাহের বলেন, ‘আল্লাহর রহমতে অনেকটা সুস্থ অবস্থায় আজ বাসায় যাওয়ার জন্য বের হয়েছি। দেশের মানুষ এরই মধ্যে বিভিন্নভাবে আমার জন্য দোয়া করেছেন, নামাজ ও রোজা রেখেছেন, কাবা শরিফে দোয়া হয়েছে। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি বলেন, বিশ্ববিখ্যাত কার্ডিওলজিস্ট ডা. মনিরুজ্জামান সাহেব তার টিমসহ আমাকে পরীক্ষা করছিলেন। আমার ব্লকটি পাথরের মতো শক্ত ছিল, তাই স্টেন্টিং (রিং পরানো) করা খুব কঠিন ছিল। এ অবস্থায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়, যেখানে ছিলেন ডা. মনিরুজ্জামান, ডা. জাহাঙ্গীর কবির এবং কিডনির একজন প্রফেসর। তারা সিদ্ধান্ত নেন ওপেন-হার্ট সার্জারি করা হবে নাকি আমাকে সিঙ্গাপুরে পাঠানো হবে। তবে আমরা সিদ্ধান্ত নিই, আমি এখানেই স্টেন্টিং করবো। আলহামদুলিল্লাহ, ব্লকটি সফলভাবে স্টেন্টিং করা হয়েছে এবং আমি এখন সুস্থ আছি।’

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category