• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশাবাদ – IPCSBDPress

Reporter Name / ১১৮ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন


আপডেটঃ ১০:৫৭ পূর্বাহ্ণ | নভেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজধানীর একটি হোটেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকের মূল আলোচনায় ছিল দুই দেশের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং রাজনৈতিক সহায়তার ভবিষ্যৎ সম্ভাবনা।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়া জ্বালানি, কৃষি, শিল্প, গার্মেন্টস ও স্বাস্থ্য খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।তিনি বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে আগ্রহী এবং আগামীতে যেই সরকারই ক্ষমতায় আসুক, সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। দুই দেশের স্বার্থ–সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার হবে এমন আশাবাদও ব্যক্ত করেন উভয় পক্ষ।

মির্জা ফখরুল জানান, ভুটান বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে রয়েছে এবং আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা করছে। বিএনপি নেতারা মনে করছেন, এ বৈঠক দক্ষিণ এশিয়ার পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নয়ন করবে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts