• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার চাঁদাবাজির অভিযোগে এমপি মান্নানের ছেলে সজিব আটক

জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদেরকে তৎপর হতে হবে: ধর্ম উপদেষ্টা

Reporter Name / ২৫৪ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেমদের এগিয়ে আসতে হবে। যতদিন আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবে না, ততদিন দেশে শান্তি-সুখ আসতে পারে না। জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদেরকে তৎপর হতে হবে। জনগণের সাথে ওলামা-মাশায়েখদের সম্পর্ক থাকতে হবে। তাদের দেখভাল ও খোঁজখবর নিতে হবে।  বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে ওলামাদেরকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদরাসার মহাপরিচালক মুফতি খলীল আহমদ কাসেমীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হেফাজত আমীর মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, জামিয়ার শিক্ষাসচিব  মুফতি কিফায়াতুল্লাহ প্রমুখ।

  

আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের প্রত্যেকেরই দোষ আছে। আমরা নিজের দোষ নিজে দেখি না, পরের দোষ খুঁজে বেড়াই। আমি যদি কাউকে সম্মান করি তাহলে আমিও তার কাছ থেকে সম্মান পাবো। আর আমি যদি কাউকে বেইজ্জতি করি, তাহলে আল্লাহ আমাকে বেইজ্জত করে দেবেন। সবার প্রতি বিনয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

 

ড. খালিদ আরও বলেন, জীবন সংক্ষিপ্ত। মানুষ বেশিদিন বাঁচে না। দেখতে দেখতে সময় শেষ। ক্ষমতা, টাকা-পয়সা, ধন-দৌলত, কোনোকিছু স্থায়ী নয়। এদেশে একসময় যাদের অর্ডারে মানুষের ফাঁসি হয়েছে, আজ অন্যদের অর্ডারে তাদের ফাঁসি হতে যাচ্ছে। এ কারণে সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে, তাকে নারাজ করা যাবে না।

 

উস্তাদের খেদমতের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, উলামায়ে কেরামদের সংস্পর্শের বরকতে  জীবন আলোকিত হয়। উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করা যায়।  আলেম-ওলামাদের সাথে সুসম্পর্ক রাখা ও তাদের কাছ থেকে নেক দোয়া নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts