• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন – IPCSBDPress অবিলম্বে খানপুরে কন্টেইনার পোর্ট নির্মান বন্ধের দাবী খোরশেদের সিদ্ধিরগঞ্জে ব্যানারে ছবি না থাকায় পরীক্ষার হলের সামনে বিএনপির দুপক্ষের হাতাহাতি শিক্ষাখাতে আ’লীগ সরকারের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে Best Real Money Online Casinos in the US April 2026 হাইকোর্টের নির্দেশে নারায়ণগঞ্জে দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন গরম কমাতে ঘরের দরজা-জানালা বন্ধ রাখবেন নাকি খোলা নদীতে ৯ বছর পড়ে আছে ভাঙা সেতু ১৫ কিমি পথ ঘুরছেন ১০ গ্রামের মানুষ – IPCSBDPress সোনারগাঁওয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মনোহরদীতে ৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বোরো বীজ ও টি-শার্ট বিতরণ।

Reporter Name / ৩১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

মনোহরদীতে ৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বোরো বীজ ও টি-শার্ট বিতরণ।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মনোহরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় লেবুতলা ইউনিয়নের নোয়াকান্দী হাজী আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাবেক নেতা খ. ম. কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ শাহদাত হোসেন চঞ্চল ও প্রফেসর ড. জামশেদ আলম রিপন।

কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব বলেন, “কৃষকই দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড। প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারেক রহমান সবসময় কৃষকের অধিকার ও উন্নয়নের পক্ষে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে কৃষক আবারও শক্ত ভরসা ফিরে পাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ আশরাফুল ইসলাম, কৃষিবিদ ফেরদাউস হাওলাদার, কৃষিবিদ আইএফ সবুর, জেলা কৃষকদল সভাপতি শফিকুল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, কৃষক দল কেন্দ্রীয় নেতা রাজিবুল হাসান এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মনোহরদী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও টি-শার্ট বিতরণ করা হয়। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জাতীয় ও স্থানীয় মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts