• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
  • English Version

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল – একুশের কাগজ

Reporter Name / ২৪৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন


সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন মঞ্জুর করে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে আইনি কোনো বাধা নেই।

এ সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণার নির্ধারিত দিনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ রায় ঘোষণা করেন।

এর আগে সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts