• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
  • English Version

পাকিস্তানকে আমি নই, আল্লাহ বিজয় দিয়েছেন: সেনাপ্রধান আসিম মুনির

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন


পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে দ্রুত ও শক্ত জবাব দেওয়া হবে।

রোববার (১৬ নভেম্বর) প্রেসিডেন্টের বাসভবনে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয়ের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে দৈনিক জাং–কে তিনি আকাশের দিকে ইশারা করে বলেন, পাকিস্তানকে আমি নই, আল্লাহ বিজয় দিয়েছেন।

তিনি আরও বলেন, আল্লাহর কৃপায় মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সৈন্যরা আল্লাহর নামে লড়াই করে।

চলতি বছরের মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে পাকিস্তানে হামলা চালায় ভারত। এ সময় পাকিস্তান সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে।

ভারত এ হামলার আগে কাশ্মীরের পাহালগাম এলাকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল, যদিও পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে।

পরে পাকিস্তান অপারেশন বুনইয়ান–উম–মারসুস নামে পাল্টা হামলায় ভারতের ২০টির বেশি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে।

দুই পারমাণবিক শক্তিধর দেশের এই সংঘাত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়।

যুদ্ধ শেষে পাকিস্তান সরকারের পক্ষ থেকে সংঘাতকালীন নেতৃত্বের স্বীকৃতি হিসেবে জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়।

ফিল্ড মার্শাল মুনির শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তবে তিনি বলেন, আগ্রাসন ঘটলে মে মাসের মতোই দৃঢ় জবাব দেওয়া হবে।

তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ঈমান থাকলে যেকোনো শক্তিশালী শত্রুকেও পরাজিত করা সম্ভব এবং পাকিস্তান মে মাসে তা দেখিয়েছে।

সভা শেষে উপস্থিতদের অভিনন্দন জানানোর সময় তিনি পাকিস্তানের অগ্রগতির জন্য দোয়া করতে বলেন এবং নিজের দায়িত্ব আল্লাহর নির্দেশ অনুযায়ী পালন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts