• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আড়াইহাজারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার নিজে বাঁচতে কর্মীদের বলির পাঠা বানালেন যুবদল নেতা রনি বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ব্যবসায়ির সংবাদ সম্মেলন পুলিশের সিসি ক্যামেরার আওতায় আইভী বিএনপি নেতা পরিচয়ে শিমরাইলে লেগুনা থেকে মাসে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকে পেটালো যুবদল নেতা রনি বাহিনী বক্তাবলীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

টেকনাফে পাহাড়ে গরু চরাতে গিয়ে দুই রাখাল নিখোঁজ

Reporter Name / ১২২৮ Time View
Update : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার কম্বনিয়াপাড়া পাহাড়ে গরু চরাতে গিয়ে দুই রাখাল নিখোঁজ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে পাহাড় থেকে সন্ত্রাসীরা তাঁদের অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন।

নিখোঁজ দুজন হলেন উপজেলার হোয়াইক্যং রোজারঘোনা এলাকার আমির হোসেনের ছেলে অলি আহমদ (৩২) ও কম্বনিয়াপাড়া এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে নুর মোহাম্মদ (১৭)।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে স্থানীয় দুজন রাখাল পাহাড়ে গরু চরাতে যান। প্রতিদিন তাঁরা বিকেলে গরু নিয়ে ফিরে আসেন। আজ বিকেল পর্যন্ত ফেরত না আসায় স্থানীয় লোকজন পাহাড়ে গিয়ে গরুগুলো পেলেও দুজনের কোনো সন্ধান পাননি। ধারণা করা হচ্ছে, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা মুক্তিপণের জন্য তাঁদের অপহরণ করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গনি প্রথম আলোকে বলেন, অপহরণের বিষয়ে এখনো কেউ তাদের জানাননি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১০৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৫১ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Most Viewed Posts