• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়েছে র্দুবৃত্তরা নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন-সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা – IPCSBDPress ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ‍যুবকের মৃত্যু

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

নরসিংদীতে মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে মনোহরদী উপজেলা রোডের আসমত আলী ভবনে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ মোবারক হোসেন নাদিম, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক যায় যায় দিন প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল রাজধানী টেলিভিশন-এর প্রতিনিধি খন্দকার সেলিম রাজা।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নব যুগান্তর প্রতিদিন-এর প্রতিনিধি মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা বাংলা টিভি-র প্রতিনিধি মোঃ অলি উল্লাহ্, কোষাধ্যক্ষ নব যুগান্তর-এর প্রতিনিধি মোঃ সোলেমান গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক জে এ টেলিভিশন-এর প্রতিনিধি মাওলানা এমরুল ইসলাম এবং দপ্তর সম্পাদক চ্যানেল ২১ টেলিভিশন-এর প্রতিনিধি মোঃ হিমেল মিয়া দায়িত্ব পেয়েছেন। এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নব যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ রুবেল ভূঁইয়া সহ আরও অনেকে।

মোট ২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা যুক্ত হয়েছেন।

সভাপতি মোবারক হোসেন নাদিম বলেন, “আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রাজা বলেন, “আমরা সবাই একটি পরিবার। সব সময় ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করব। আমরা সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করব।”

সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল বলেন, “আমি সব সময় মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করব এবং সমাজের নির্যাতিত মানুষের পাশে থাকব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এমরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts