• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বৈষম্যমুক্ত মানবিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সমাজ গঠনে ‘প্রয়াস’র অবদান: সুস্থতা প্রাপ্তদের বর্ষপূর্তি উদযাপন শীতলক্ষ্যা ট্রাভেলসের হজ্জযাত্রীরা দেশে ফিরছেন কাশীপুর বড় মসজিদের ওয়াকফকৃত জমি রক্ষার দাবিতে মানববন্ধন রূপগঞ্জে গণপিটুনির শিকার ডিবির তিন সদস্যসহ গ্রেপ্তার ৪ বন্দরে ‘জাগো বন্ধু সমাজ কল্যাণ যুব সংগঠন’র কার্যালয় উদ্বোধন বন্দরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও লুটের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ৮, দুই ঘণ্টা সড়ক অবরোধ জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ: শফিকুর রহমান বন্দরে সাংবাদিক ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

শিবপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ ফিলিং স্টেশনকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন


নরসিংদীর শিবপুরে ওজন ও পরিমাণে কম পাওয়ায় দুইটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের উদ্দ্যোগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিবপুর উপজেলার মুনসেফেরচর ইটাখোলায় মেসার্স ভুইঞা এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন এবং মেসার্স শরিফ সিএনজি ফিলিং স্টেশনে “ওজন ও পরিমাপ” এর উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশীন জাহান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স ভুইঞা এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের দুইটি ডিসপেন্সিং নজেল যাচাই করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩০ মি.লি ও ১১০ মি.লি কম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করার নির্দেশ দেয়া হয়। অন্যদিকে মেসার্স শরিফ সিএনজি ফিলিং স্টেশনের ৩ টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪০ মি.লি, ৫০ মি.লি ও ৮০ মি.লি কম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদীর পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিএসটিআই নরসিংদীর আঞ্চলিক কার্যালয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts