• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

আ’লীগ ও জামায়াত মিলে এখন একাকার হয়ে গেছে: দুলু

Reporter Name / ১৮০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

[ad_1]

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ষড়যন্ত্রকারীরা ঢাকায় ডাকসু জিতেছে, কিভাবে জিতেছে এটা দেশের সবাই জানে। যারা ১৫ বছর আমাদের শোষণ করল, হামলা করল, গুলি চালাল, বছরের পর বছর আমাদের জীবন থেকে কেড়ে নিল ওই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জিতেছে। আওয়ামী লীগ আর জামায়াত মিলে এখন একাকার হয়ে গেছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার হলুদ ঘর গ্রামবাসীর আয়োজনে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

দুলু বলেন, কেউ যদি মনে করে ঢাকা জিতে গেছি ইউনিভার্সিটিতে জিতছেন তো কি করে এইটা বাংলাদেশর মানুষ জানে। যারা গত ১৫ বছর আমাদেরকে শোষণ করলো আমাদের ওপর হামলা, গুলি করল, আমাদের জীবন থেকে বছরের পর বছর মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিলো, ওই আওয়ামী লীগের সাথে আঁতাত করে আমরা কী এইটা বুঝি না! বাংলাদেশের মানুষ বুঝে না! আপনারা আওয়ামী লীগ আর জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন। তাদের উদ্দেশ্য এখন বিএনপিকে ঠেকানো। ষড়যন্ত্র করে তারা ডাকসুতে জিতেছে। আমরা বলতে চাই, ধানের শীষের কোনো ভোট কমেনি। ষড়যন্ত্র-চক্রান্ত করে সাময়িক সময়ের জন্য জয়লাভ করা যায়। কিন্তু দীর্ঘস্থায়ী সফলতা পাওয়া যায় না।

তিনি আরো বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে জোর করে ক্ষমতায় ছিল। ফলশ্রুতিতে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাদের। দেশের মানুষের অধিকারের জন্য কথা বলে আমরাও জেল খেটেছি। এর জন্য আমাদের পালাতে হয়নি। বিভিন্ন এলাকায় এখন অনেক আওয়ামী লীগ নেতাকর্মী জামায়াতের সঙ্গে যোগ দিয়েছেন। গ্রামের সহজ-সরল নারীদেরও ভুল বুঝিয়ে জামায়াত ভোট চাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category