• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে নারীকে ধর্ষণ ও স্বর্ণের চেইন  ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা বৈষম্যবিরোধী মামলায় বন্দরে যুবলীগ নেতা গ্রেপ্তার জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবলে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে মামলা থেকে নাম বাদ দেওয়ার তদবিরে আলেক সিদ্ধিরগঞ্জে যৌতুক নিরোধ আইনে স্বামীর মামলায় স্ত্রী গ্রেফতার ভুল সময়ে সিজারে নবজাতকের মৃত্যু,  চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান – IPCSBDPress খানপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২ আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২

শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ৬ মাসের মধ্যে দিতে হবে নির্বাচন

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন


নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি।  শুক্রবার (১২ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন ‘শীতল নিবাসে’ সুশীলা কার্কিকে শপথ পড়ান। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নতুন এই সরকারকে ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়েছে।

স্থানীয় সময় রাত ৯টার দিকে তিনি শপথ নেন। নেপালের জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়। সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। তার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। এ সরকারের মন্ত্রিসভার আকার ছোট হবে এবং আজ রাতেই প্রথম মন্ত্রিসভার বৈঠক করবেন তিনি। বৈঠক থেকে তিনি কেন্দ্রীয় ও প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেবেন বলে জানিয়েছে একটি সূত্র।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts