
আপডেটঃ ৩:৪৪ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৬
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।বক্তারা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।তারা বলেন, মাদকের বিরুদ্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ অবস্থানই পারে একটি নিরাপদ, সুন্দর ও অপরাধমুক্ত মনোহরদী গড়ে তুলতে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।