• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন |
  • English Version

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবলে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ – IPCSBDPress

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন


আপডেটঃ ৩:১৪ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে অনুষ্ঠিত জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব ডেভেলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার রাজশাহী ভেন্যুর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।মঙ্গলবার (২৩ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে তারা স্বাগতিক রাজশাহী জেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য ড্র করায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়।সেখানে চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড়রা অধিক স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে।

ফাইনালে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি।ফলে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় টাইব্রেকার।শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের করে নেয় চাঁপাইনবাবগঞ্জ জেলা দল।রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে স্বাগতিক রাজশাহী জেলা।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সুমাইয়া আফরিন শাহীন।তাকে সহযোগিতা করেন মাহফুজা রাহাত, তানিয়া ও শামিমা।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সবুর আলী।

এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে।খেলাধুলার মাধ্যমে নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়।তিনি তরুণীদের খেলাধুলায় আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এবং বাফুফের প্রতিনিধি নজরুল ইসলাম লিয়ন।

এছাড়াও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতনসহ ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts