• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু – IPCSBDPress দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি ফতুল্লায় পুলিশের সোর্স মামুনকে কুপিয়েছে র্দুবৃত্তরা

এক মাসে মধ্যপ্রাচ্যের ৬ দেশে হামলা ইসরায়েলের

Reporter Name / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন


মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক হামলার ঘটনাটি তারই সর্বশেষ উদাহরণ। বছর দুয়েক ধরে ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নিয়মিত হামলা করছে লেবানন, সিরিয়া, ইয়েমেনেও। এরই মধ্যে, গত সোমবার তিউনিসিয়ায় গাজামুখী মানবিক সহায়তার বহরকে লক্ষ্য করে একটি সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে। অঞ্চলজুড়ে ধারাবাহিক এই হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় আচমকা হামলা চালায় ইসরায়েল। তাদের এই হামলার লক্ষ্যবস্তু যারা ছিলেন, তারা ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্যই সেখানে গিয়েছিলেন। হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে। এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব একে ‘নিষ্ঠুর ইসরায়েলি আগ্রাসন’ এবং ‘ভ্রাতৃপ্রতিম কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও সব ধরনের বৈশ্বিক নীতিমালা অমান্য করছে। তারা যদি এমন ‘অপরাধমূলক আগ্রাসন অব্যাহত রাখে তবে ভয়াবহ পরিণতি বয়ে আনবে’। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, আমিরাত কাতারের পাশে রয়েছে এবং ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ ইসরায়েলি হামলার’ কঠোর নিন্দা জানাচ্ছে। আরব উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা অবিভাজ্য। এই আগ্রাসনের মোকাবিলায় আমাদের দেশ কাতারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দোহায় হামাস নেতাদের ওপর চালানো হামলা সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান ছিল। বিবৃতিতে বলা হয়, আজকের অভিযানে হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। এটি সম্পূর্ণভাবে ইসরায়েলের নিজস্ব অভিযান। ইসরায়েল এটি শুরু করেছে, পরিচালনা করেছে এবং এর পূর্ণ দায়িত্ব নিচ্ছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts