• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক

মনোহরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ১৭২ Time View
Update : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

মনোহরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা আব্দুল কাদির ভূইয়া জুয়েল। তিনি বলেন, বিএনপি সবসময় মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের পাশে থেকেছে এবং তাদের স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায়। কেবল রাজনৈতিক আন্দোলন নয়, শিক্ষা ও তরুণ প্রজন্মের অগ্রগতিতেও বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল খালেক, সাবেক মেয়র মনোহরদী পৌরসভা ও নরসিংদী জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার এবং তরুণ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তরুণ সমাজকে আরও অনুপ্রাণিত করবে এবং দেশগঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts