• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name / ২১৪ Time View
Update : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মো হিমেল মিয়া।

 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাধীনতা অর্জনের পেছনে বাঙালি জাতিকে চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও স্বাধীনতার চেতনা তুলে ধরা অত্যন্ত জরুরি। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি অতীতেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশপ্রেম ও স্বাধীনতার মূল্যবোধ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূইয়া বাজার সংলগ্ন মাঠে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় একটি গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে এবং দেশের মেধাবী সন্তানদের হত্যার ষড়যন্ত্রে অংশ নিয়েছে। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক শক্তিকে বর্জনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর বাদশা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেদুজ্জামান, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

এবারের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও মেধা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নব দিগন্ত ক্লাবের এ আয়োজনকে স্থানীয়রা সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category