• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

মনোহরদীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৫০ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।

১ সেপ্টেম্বর নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের অগ্রযাত্রার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন উদ্দীপনা সঞ্চারের অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদীন পিএসসি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। তিনি বলেন,
“বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত একটি দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছে।”

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির অতীত সংগ্রাম ও সাফল্যের কথা তুলে ধরে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category