• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন |
  • English Version

মনোহরদীতে সাংবাদিক পরিবারের উপর হামলার ঘটনায় আসামির ক্ষমা প্রার্থনা ও মিমাংসা।

Reporter Name / ২৬৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

মনোহরদীতে সাংবাদিক পরিবারের উপর হামলার ঘটনায় আসামির ক্ষমা প্রার্থনা ও মিমাংসা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে সাংবাদিক মোঃ তাজুল ইসলাম বাদল (দৈনিক যায়যায়দিন প্রতিনিধি) ও তার পরিবারের উপর হামলা ও হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিবাদ দেখা দিলে বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়।

ঘটনার পর নন্দিত জননেতা, সাংবাদিকবান্ধব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল, সাবেক এমপি মহোদয়, তড়িৎ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাংবাদিকবান্ধব মোঃ আবুল ফজল উদ্যোগ নেন বিষয়টি সমাধানের।

পরবর্তীতে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ন্যায়পরায়ণ ও চৌকস পুলিশ অফিসার মোঃ সফিকুল ইসলাম অভিযোগের তদন্ত করেন। তদন্ত শেষে অদ্য ৩১শে আগস্ট ২০২৫ ইং তারিখে আসামিকে তদন্ত কেন্দ্রে হাজির করা হয়।

এসময় স্থানীয় ইউপি প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। পরে আসামি তার অপরাধ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে। পরবর্তীতে মোছলেকার মাধ্যমে ঘটনাটি মিমাংসা করা হয়।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো— সাংবাদিকদের উপর হামলা বা হুমকি কোনোভাবেই প্রশ্রয় পাবে না; আইন, প্রশাসন ও সমাজের দায়িত্বশীল নেতৃত্ব একসঙ্গে কাজ করলে যেকোনো সংকট শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts