• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

যায়যায়দিন পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদলের পরিবারকে কে প্রাণনাশের হুমকি।

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক।

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামের দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল (৬০) ও তাঁর পরিবারের উপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মোঃ শাহিন মিয়া (৩৬), পিতা-আবু সিদ্দিকসহ আরও ৪/৫ জন দীর্ঘদিন ধরে বাদলের বাড়ির উঠানে নিয়মিত ময়লা-আবর্জনা ও মলমূত্র ফেলে পরিবেশ দূষণ করে আসছে। এতে ভুক্তভোগী পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নানা রোগবালাই দেখা দিচ্ছে।

বিষয়টি একাধিকবার নিষেধ করলে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বাড়িতেও গিয়ে হুমকি প্রদান করে বলে জানা গেছে। এরই জেরে গত রবিবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে সাংবাদিক তাজুল ইসলামের স্ত্রীকে একা পেয়ে বিবাদীরা গালিগালাজ ও মারধরের চেষ্টা করে। পরে বাদল বাড়িতে ফিরলে সঙ্গবদ্ধভাবে তাঁকে আক্রমণের চেষ্টা করে। তিনি প্রাণ বাঁচাতে ঘরে ঢুকে পড়লে বিবাদীরা ঘরে প্রবেশ করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। বর্তমানে বাদল ও তাঁর পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বাদল মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category