• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন সাকলাইন-রিপন ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী বন্দরে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির সাংবাদিক রহিমের জন্মদিন পালন সোনারগাঁয়ে ২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা পরীক্ষা দিলো শিক্ষার্থীরা! টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করার ৬টি সেরা উপায় শুল্ক সুবিধার অপব্যবহার রোধে সতর্কবার্তা এনবিআর চেয়ারম্যানের

নিহত অলির কন্যা সাদিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান

Reporter Name / ৩০৬ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন


পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমারি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মরহুম অলিউল্লাহ মোল্লা অলির দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানা’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ রবিবার দুপুরে (৩১ আগস্ট ২০২৫) মরহুম অলিউল্লাহ মোল্লা অলির দ্বিতীয় কন্যা সাদিয়া’র বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে মরহুম অলির কন্যা ও নতুন জামাতার জন্য উপহার সামগ্রী এবং বিয়ের অনুষ্ঠানের জন্য বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

সাদিয়া সুলতানা’র বিয়ের অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ডাঃ মনিরুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১ম যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সোলাইমান কবির, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরজাহান পারভীন ঝর্না, সাতক্ষীরা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস. আই. আশা-সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলি। গত ২০২৪ সালেও মরহুম অলির বড় কন্যা নাঈমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতার দায়িত্ব নিয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts