• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে আহত ১৫, দুই ঘণ্টা সড়ক অবরোধ নাসিক নির্বাচনে আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী ঘোষণা করলেন জামায়াত আমীর রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নাগরিক সেবাকে আরও মানবিক ও গতিশীল করা হবে: মামুন মাহমুদ ফতুল্লায় রাহাত গংদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এনডিএ চেয়ারম্যান রাজীবকে গাবতলী সোসাইটির শুভেচ্ছা মনোহরদীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে অজ্ঞাত যুবক নিহত হয়েছে। ভুয়া ভিডিও বানিয়ে প্রবাসীর স্ত্রীর ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র Nuovi Siti Online: La Panoramica Dettagliata per Scoprire le Top Piattaforme di Intrattenimento

কেরানীগঞ্জে মব সৃষ্টি করে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

Reporter Name / ১৯৪ Time View
Update : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন


কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার সাংবাদিক আরিফ সম্রাটের উপর মব সৃষ্টি করে হামলার চেষ্টা ও জনসম্মুখে হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালীদের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতা হাজী মনজুর ইসলাম (৪৫), হাজী মনির হোসেন (৫২), নাজির হোসেন (৩৮), সৈকত আহমেদ (২৬) সহ অজ্ঞাত কয়েকজন মিলে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও তে দেখা গেছে আওয়ামী লীগ নেতা হাজী মঞ্জুর, কিশোর গ্যাং লিডার সৈকত, নাজিরসহ ২০/১৫ জন লোক পুলিশের সম্মুখেই ভুক্তভোগী সে সাংবাদিককে সাসাচ্ছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন।

সাংবাদিক আরিফ সম্রাট জানান, গত ২৮ আগস্ট রাত ৮টা ১৩ মিনিটে খোলামোড়া নবাবচর শাহজাহান রোড এলাকায় তার মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন চোরের পক্ষ নিয়ে অভিযুক্তরা জনসম্মুখে তাকে হুমকি দেয় ও লাঞ্ছিত করে। ঘটনাস্থলে পুলিশ থাকায় এ যাত্রায় তিনি বেঁচে যান বলেও জানান তিনি।

এর আগে গত জুলাই আন্দোলনে ৪ আগস্ট ঘাটারচরে আওয়ামী লীগের একটি মিছিল থেকে ছাত্র জনতার উপর হামলা ও গুলির একটি ভিডিও ধরা পড়ে সাংবাদিক আরিফ সম্রাট এর ক্যামেরায়। পরবর্তীতে সেই ভিডিওটি ব্যাপকভাবে প্রচার হলে অনেকেই গ্রেফতার হন যার মাঝে অভিযুক্তদের স্বজনরাও ছিল। ধারণা করা হচ্ছে এর পর থেকেই তারা সাংবাদিক আরিফ সম্রাট এর বিরুদ্ধে চক্রান্ত করছে।

 আরিফ সম্রাট বলেন, আমাকে সামাজিক ভাবে কোণঠাসা এবং হেয় করতে জনসম্মুখে হুমকি ও লাঞ্ছিত করা হয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান, বিষয়টি আমরা গভীর ভাবে তদন্ত করছি। সাংবাদিকের উপর হামলা হলে অভিযুক্তকে অবস্যই আইনের আওতায় আনা হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts