• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

ইজতেমায় দুই দিনে ৪ জনের মৃত্যু

Reporter Name / ২৫৪ Time View
Update : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

[ad_1]

বিশ্ব ইজতেমায় দুই দিনে চারজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে এক মুসল্লির মৃত্যু হয়।

তাবলীগ জামায়াতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেলে খিত্তায় অসুস্থ হয়ে রমিজ আলী (৬০) নামে একজন মৃত্যুবরণ করেন। তিনি হবিগঞ্জ সদরের রামনগর ৩ নম্বর তেগরিয়া এলাকার মৃত দোস্ত মোহাম্মদের ছেলে।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) তিনজনের মৃত্যু হয়। এদিন সকাল সাড়ে দশটায় খুলনার আব্দুল কুদ্দুস গাজী নামে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। দুপুরের দিকে শেরপুর ৪৬ নং খিত্তায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ছাবেদ আলী নামে আরেক মুসল্লি।

এছাড়া শুক্রবার দিনগত রাতে ইয়াকুব আলী (৬০) নামে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে। ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category