• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
অনিবন্ধিত সেমাই-জেল তৈরির কারখানাকে লাখ টাকা জরিমানা daraz mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়? বিস্তারিত আপডেট দেখুন সংসদেও ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ: জেলেনস্কি জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন ফ্যাসিবাদী শক্তি ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে, সবাইকে সজাগ থাকতে হবে মনোহরদী পৌরসভায় নগর সমন্বয় কমিটির (TLCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কা নারী দলের কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ যতো কিছুই চলুক, দ্রুতই জুলাই মিউজিয়াম চালু হবেই আজ নরসিংদী’র কৃতি সন্তান ছাত্র নেতৃত্বের দৃষ্টান্ত শহীদ বাবলু’র ৩৯ তম মৃত্যু বার্ষিকী

একই দিনে ভর্তি পরীক্ষা নিবে ঢাবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন


গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত জানায় প্রশাসন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা (বি) ইউনিটের পরীক্ষা পূর্বনির্ধারিত ছিল ১৫ তারিখেই।

বিজ্ঞান বিভাগ থেকে পাস করা যেসব শিক্ষার্থী কলা ইউনিটের বিভাগেও পড়তে আগ্রহী, দোটানায় পড়েছেন তারা।

গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেড় ঘণ্টাব্যাপী চারুকলা অনুষদের পরীক্ষা। এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯০ শতাংশ। ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর এবছর নিজস্ব পদ্ধতির পরীক্ষায় ফিরল বিশ্ববিদ্যালয়টি। আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি আছে ডি (সামাজিক বিজ্ঞান) ও বি (কলা অনুষদের) ইউনিটের পরীক্ষা।

কিন্তু তারিখ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষা ১৫ তারিখ বেলা ১১টায় চলে যাওয়ায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হাতে কমে গেলো একটি সুযোগ। সাধারণত বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রথম টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞান অনুষদ। কিন্তু সংখ্যাগরিষ্ঠ না হলেও অনেক শিক্ষার্থী স্নাতকে ভর্তি হওয়ার সময় শিক্ষাজীবনের দিক পরিবর্তন করতে চান। এ বিষয়টি চোখে পড়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে পাস করে বিপুল সংখ্যক শিক্ষার্থী এসব অনুষদের বিভাগগুলোতে ভর্তি হন।

এদিকে পরীক্ষার তারিখ এক হওয়ার প্রভাব পড়বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পরীক্ষার উপস্থিতির হারেও। ঢাবির বিজ্ঞান অনুষদের পরীক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ থেকে সুযোগ হারাবেন-

১. বাংলা বিভাগ
২. ইংরেজি বিভাগ
৩. দর্শন বিভাগ
৪. ইতিহাস বিভাগ
৫. ইসলামি শিক্ষা বিভাগ
৬. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
৭. নাট্যকলা বিভাগ
৮. সংগীত বিভাগ

প্রতিটি ‍শিক্ষার্থীর স্বপ্ন আলাদা আলাদা। ফলে জীবনে কোন বিষয়টিকে কতোটা গুরুত্ব দিতে হবে, সেই সিদ্ধান্তটি নেওয়ার দায়িত্বও তাদেরই। তাই নিজের প্রস্তুতি ও পছন্দ অনুযায়ী পথ এগিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts