• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

২০১৯ সালের ডাকসু মূলত ছাত্রলীগের প্যানেল দখল করেছিলো: রাশেদ খান

Reporter Name / ২৮৩ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন


২০১৯ সালের ডাকসু নির্বাচনের মাধ্যমে হাসিনার পতনের বীজ বপন হয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ওই নির্বাচনে ছাত্রলীগ প্যানেল ফল ছিনতাই করে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য জানান রাশেদ খাঁন।

ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন: ডাকসুতে আলোচনা করে সিদ্ধান্ত নিলো, শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে হবে। সাবেক ভিপি নুরুল হক নুর ও সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন মিটিংয়ে উপস্থিত হওয়ার আগে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ মিটিং করে সিদ্ধান্ত নিলাম হাসিনাকে আজীবন সদস্য করা যাবেনা। মিটিংয়ে উপস্থিত হয়ে নুরুল হক নুর ও আখতার হোসেন শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রশ্নে ভেটো দিলো। শেখ হাসিনার এই অসম্মান শেখ হাসিনা ও তার ছাত্রলীগের সন্তানেরা মানতে পারেনি। প্রতিশোধ নিতে করেছে একেরপর এক হামলা!

২০১৯ সালের ডাকসু মূলত ছাত্রলীগের প্যানেল দখল করেছিলো। ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে আমরা ভিপি, জিএসসহ কেন্দ্রীয় সংসদে ১১ টি পদে পাশ করি। কিন্তু ছাত্রলীগ ফলাফল ছিনতাই করে। তারপরও যে দুটো পদ ঘোষিত হয়, সেটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করেছি, শিক্ষার্থীদের জন্য কাজ করতে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনের মাধ্যমে হাসিনার পতনের বীজ বপন হয়।সেখান থেকে আমাদের আনুষ্ঠানিক ছাত্র রাজনীতি শুরু। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত তারাই এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে জাতিকে গণঅভ্যুত্থান উপহার দিয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts