• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষ, নিহত ২

Reporter Name / ৩৮৮ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। কড়ইতলা তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী। তার বয়স আনুমানিক ৫০ বছর। অপরজন ৪৫ বছর বয়সী পুরুষ।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুদ্দিন বলেন, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, আহত পাঁচজনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে এবং দুজনকে নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুই নারী, এক শিশু ও দুই পুরুষ রয়েছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category