• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

জুলাই সনদে এক পার্সেন্ট ছাড় দেয়া হবে না: নাহিদ

Reporter Name / ২১১ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

[ad_1]

অভ্যুত্থানের এক বছরে অনেকেই সমীকরণ মিলিয়ে ভুল পথে হাঁটছেন বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এ কথা হুঁশিয়ারি দেন।

 

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের এক বছরে কী পেলাম, দেশ কতটুকু পরিবর্তন হলো? ১ বছরে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। নতুন বন্দোবস্ত আমরা পাইনি। অভ্যুত্থান সমাপ্ত হয়নি। লড়াইও শেষ হয়নি।

 

২৪ এর অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়ে তিনি বলেন, ৭১ পরবর্তী বাকশাল কায়েম হয়েছে। ৯০ এর পর ব্যর্থ হয়েছে। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থান ব্যর্থ করতে সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

 

এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, যারা সমীকরণ মিলিয়ে ফেলছে, ভুল পথে হাঁটছেন, তাদের বলতে চাই, এক বছর ছাড় দিয়েছি। ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক পার্সেন্ট ছাড় দেয়া হবে না।

 

নির্বাচন বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন চাই। কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জাতীয় ঐক্য ধরে না রাখা গেলে, দেশকে স্থিতিশীল না রাখা গেলে আরেকটি ১/১১ আসবে।

 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ার করে বলেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন না করে এই সরকার যেতে পারবে না। অন্য কেউ ক্ষমতায় আসতেও পারবে না।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category