• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
  • English Version

নরসিংদী রেলস্টেশনে ছিনতাইচেষ্টাকালে দুই ছিনতাইকারী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩২৯ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

নরসিংদী রেলস্টেশনে ছিনতাইচেষ্টাকালে দুই ছিনতাইকারী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার।

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।

রোববার (৩ আগস্ট) ভোরে নরসিংদী রেলস্টেশন প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—নরসিংদী সদর উপজেলার বানিছল এলাকার জামাল মিয়ার ছেলে সুমন মিয়া (২২) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার জসিম উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৪)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা বিভিন্ন থানায় রয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আজ ভোরে দুইজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়। তবে আমাদের ফাঁড়ির প্ল্যাটফর্মে ডিউটিরত সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে।”

তিনি আরও জানান, আটককৃতদের ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে স্টেশন ও ট্রেনে ছিনতাই করে আসছিল।

পুলিশ বলছে, চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকিদের আইনের আওতায় আনা হবে।

নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts