• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আড়াইহাজারে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ফতুল্লায় ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার নিজে বাঁচতে কর্মীদের বলির পাঠা বানালেন যুবদল নেতা রনি বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ব্যবসায়ির সংবাদ সম্মেলন পুলিশের সিসি ক্যামেরার আওতায় আইভী বিএনপি নেতা পরিচয়ে শিমরাইলে লেগুনা থেকে মাসে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকে পেটালো যুবদল নেতা রনি বাহিনী বক্তাবলীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

নরসিংদীর পলাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ জন গুরুত্ব আহত বেশকয়েকজন

Reporter Name / ১৩৫ Time View
Update : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন


নরসিংদীর পলাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ জন গুরুত্ব আহত বেশকয়েকজন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসমাইল হোসেন (২৬) নামের এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন। রোববার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহত ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন (২৬) ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, বিকালে পলাশ বাসস্ট্যান্ড এলাকা হতে শোডাউনের উদ্দেশ্যে উপজেলা ছাত্রদলের একটি মিছিল বের করা হয়।

মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল এর নেতৃত্বে তাঁর সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখী হয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন ও আঘাতে আহত হয় বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলসহ আরও একজন। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ছাত্রদল কর্মী ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল রোববার বিকেলে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় শোডাউন করতে আসেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হলে ৩ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts