• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
পথচারীকে মারধর করে ভাইরাল কে এই মডেল মনিকা জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান ‘সম্ভব’: এরদোয়ান আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে: নাহিদ ইসলাম মনোহরদীর দৌলতপুরে আইন-শৃঙ্খলা সভা, মাদক কারবারিদের হুঁশিয়ারি ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ: পরিকল্পনা প্রতিমন্ত্রী

রায়পুরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেফতার

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন


বাণী রিপোর্ট : নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর গ্রামে যৌথবাহিনী সফল অভিযান চালিয়ে আগ্নোয়াস্ত্র ও গুলিসহ হত্যা, অস্ত্র, মাদক মামলার আসামী শীর্ষ  সন্ত্রাসী সোহেল কে গ্রেফতার করেছে। তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে ১ টি এসবিবিএল একনালা বন্ধুক, ৪ টি একনালা দেশীয় তৈরী বন্ধুক, ২ টি সিলভার কালারের ম্যাগজিন, ৩০ (ত্রিশ) রাউন্ড পিস্তলের গুলি, ৪ (চার) রাউন্ড রাইফেলের গুলি, ১২ টি শর্টগানের শীসা কাতুর্জ । তাছাড়া ২ টি symphony বাটন ফোন, ১টি oppo এন্ড্রয়েড মোবাইল ফোন, নগদ এক হাজার পাঁচশত পঞ্চাশ টাকা, এক ইউএস ডলার, ১ টি পালসার মটর সাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (২১ জুলাই) দুপুরে শ্রীনগর এলাকায় যৌথবাহিনী সাড়াশী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য মালামালসহ ভয়ঙ্কর সন্ত্রাসী সোহেলকে গ্রেফতার করে। সোহেল এর খুন, চাদাঁবাজি, জমিদখল, অস্ত্র ও মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য শ্রীনগর ইউনিয়নের প্রতিটি গ্রামের লোকজনসহ চর এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছিলো। তার গ্রেফতারে সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।

যৌথবাহিনী ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোররাত হতে রায়পুরা থানাধীন শ্রীনগর ইউনিয়নের সায়েদাবাদ এলাকায় পূর্ব শক্রতার জের ধরে আলোচিত আওয়ামী সন্ত্রাসী শাহ আলম বাহিনী এবং এরশাদ গ্রুপ এর মধ্যে গুলাগুলির ঘটনায় মোমেনা বেগম (৪৫), স্বামী-আক্তার হোসেন নামে এক গৃহবধু গুলিবিদ্ধ হয়ে নরসিংদী সদর হাসপাতালে মৃত্যুবরণ করে। আরো ৪/৫জন গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব এর সমন্বিত যৌথবাহিনী এলাকার সন্ত্রাসীদের গ্রেফতারে সাড়াঁশী অভিযান পরিচালনা করে। অভিযানকালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে রায়পুরা থানাধীন শ্রীনগর বাজারঘাট থেকে পালিয়ে যাওয়ার সময় মেঘনা নদী থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়া (৩৭), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-শ্রীনগর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়।  তার কবল থেকে উপরোক্ত আগ্নয়াস্ত্র গুলি ও মালামাল উদ্ধার করা হয়।

অভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব দেন ৫৬ ইবি, নরসিংদী আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ, পুলিশের নেতৃত্ব দেন বায়েজিদ বিন মনসুর, সিনিয়র সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল, নরসিংদী এবং র‍্যাব এর নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা, পিপিএম-সেবা, ক্যাম্প কমান্ডার, নরসিংদী র‍্যাব ক্যাম্প।

আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী মোঃ সোহেল মিয়া (৩৭) এর বিরুদ্ধে শিবপুরে জোড়া খুন, রায়পুরার শ্রীনগরে গৃহবধু খুন, রাজধানীর বাড্ডা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলাসহ ০৩ টি হত্যা মামলা, ০২ টি অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধে ১১ টি মামলা রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের নজরধারী অব্যাহত আছে। উক্ত ঘটনা সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts