• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে জনতার হাতে আটক মনোহরদীতে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা মনোহরদীতে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

ছাত্রদল নেতা রাসেল মোড়লের নেতৃত্বে সাগরদী বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল।

Reporter Name / ৪৭৭ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ছাত্রদল নেতা রাসেল মোড়লের নেতৃত্বে সাগরদী বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল।

২৫ জুলাই  সন্ধ্যায়  মনোহরদীর সাগরদী বাজারে লেবুতলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন লেবুতলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, নির্যাতিত ও পরীক্ষিত ছাত্রনেতা রাসেল মোড়ল।

এই মিছিলে লেবুতলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের কণ্ঠে ছিল আওয়ামী লীগের দুঃশাসন, গুম-খুন ও দুর্নীতির বিরুদ্ধে জোরালো স্লোগান।

রাসেল মোড়ল দীর্ঘদিন ধরে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। প্রতিকূল পরিস্থিতি, নানা নিপীড়ন ও ষড়যন্ত্র মোকাবেলা করেও তিনি ছাত্রদলের রাজনীতি থেকে পিছু হটেননি।

তিনি সুদিনের কর্মী নন, তিনি দলের দুর্দিনে রাজপথে থেকে সংগ্রাম করেছেন। বহুবার হামলা-মামলা, হুমকি ও হয়রানির শিকার হয়েছেন, তবুও রাজনীতি থেকে সরে যাননি। বরং আরও বেশি শক্তভাবে লেবুতলা ইউনিয়ন ছাত্রদলকে ঐক্যবদ্ধ রেখে সাহসী নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন।

আজও রাসেল মোড়ল রাজপথের প্রহরী হিসেবে সততা ও সাহসিকতার সাথে ছাত্রদলের রাজনীতি করে যাচ্ছেন। তিনি লেবুতলা ইউনিয়ন ছাত্রদলকে একটি আদর্শ, সংগঠিত ও সংগ্রামী ছাত্রদলে রূপান্তরিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts