• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে ২১ দিন ধরে নিখোঁজ ৮০ বছরের বৃদ্ধা রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র উদ্ধার – IPCSBDPress ফতুল্লায় গলায় নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে ছাগল হত্যা: গ্রেপ্তার ২ শব্দদূষণ রোধে নারায়ণগঞ্জে ৪ যানবাহনকে জরিমানা ফতুল্লায় গলায় নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে ছাগল হত্যা: গ্রেপ্তার ২ শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনোহরদীর কোনাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার – IPCSBDPress N1 casino: Η Πύλη Διαδικτυακής Ψυχαγωγίας η οποία ξεχωρίζει N1 καζίνο: Η Πύλη Online Ψυχαγωγίας που διακρίνεται Casinos Veloces: La Moderna Era del Gaming en Red Sin Tiempos de espera

শব্দদূষণ রোধে নারায়ণগঞ্জে ৪ যানবাহনকে জরিমানা

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন


শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে শব্দদূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ৪টি অবৈধ হর্ন জব্দ করা হয়েছে।

রোববার (২৮ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে মোট ৫,৫০০ টাকা জরিমানা আদায় এবং ৪টি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ ও শব্দদূষণ রোধে নারায়ণগঞ্জে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts