• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

মনোহরদী কেন্দ্রীয় বিএনপির অফিস উদ্বোধন করলেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৮১৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

এনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, নির্বাচন নির্বাচনের জায়গায় স্থির থাকবে আর সংস্কার চলমান থাকবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুতই করা সম্ভব। আমরা বিগত আটমাসে দৃশ্যমান কোন কিছু দেখতে পাইনি। নির্বাচন মাঠ প্রস্তুত রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে। নির্বাচন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা ও পৌরসভা বিএনপির অফিস উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন সময় মত না হলে বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের সু্যোগ খোঁজবে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা লাগিয়ে দেশে বিরাজনৈতিক করণের দিকে নিয়ে যেতে পারে। কেউ কেউ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে টোপ করে দেশে আসার চিন্তা করে। আমরা আর কোন অপশক্তিকে সুযোগ দিবো না।

মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া মামুন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ভিপি মাহমুদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি একে এম বাছেদ মোল্লা ভূট্টো, সাবেক যুগ্ম আহবায়ক সেন্টু ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়েজীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শহীদুল্লাহ্ , উপজেলা কৃষকদলের আহবায়ক আলী আকবর, সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন উজ্জ্বল, সিনিয়র যুগ্ম আহবায়ক শাফিউদ্দিন আহমেদ করুন, পৌর কৃষকদলের আহবায়ক কাজল কমিশনার, সদস্য সচিব হান্নান কমিশনার, পৌর বিএনপির সদস্য আকরাম কমিশনার, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মনির আকন্দ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্রদল নেতা মহসিন, , সোহেল তানভীর, জাহিদুল ইসলাম রাজনসহ প্রমুখ।

পরে উপজেলা বিএনপির উদ্যোগে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category