• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবকলীগের নেতাসহ গ্রেপ্তার মাধবদীতে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশু কে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আ’লীগের ১৯২ আসামি (তালিকা) বন্দরে খাল সংস্কারের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রুপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের দুই সহযোগী গ্রেপ্তার রাজশাহী বিভাগে ২৭ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল – IPCSBDPress বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত লাইনম্যানের মৃত্যু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য গ্রেপ্তার বন্দরে বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মঞ্জিল আর নেই বন্দরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত লাইনম্যানের মৃত্যু

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত পল্লী বিদ্যুতের লাইনম্যান আল-আমিন (৩৫) চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

 

মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

নিহত আল-আমিন নরসিংদীর ঘোড়াশাল থানার দাঙ্গা গ্রামের বাসিন্দা এবং নারায়ণগঞ্জ-১ (বন্দর) পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

 

জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর বন্দরের রূপালী আবাসিক এলাকার একটি বিকল ট্রান্সফর্মার মেরামতের কাজ করার সময় বিদ্যুতের খুঁটিতে উঠে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

 

চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

পরে তাঁর মরদেহ নরসিংদীর নিজ গ্রামে নেওয়া হয়। দাঙ্গা হাইস্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী বিদ্যুতের সহকর্মীরা অংশগ্রহণ করেন।

 

এই ঘটনায় সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts