• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন |
  • English Version

জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন


সাংবাদিকদের জাতীয় সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (VSHRO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. শাহানাজ জামান।

শনিবার (২১ জুন) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে মনোনয়নপত্র তুলে দেন সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি এবং কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন।

অনুষ্ঠানে মানবাধিকার ও ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে VSHRO-এর আরও সাতজন সদস্যকে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন VSHRO-এর উপদেষ্টা মো. মতিউর রহমান মুক্তি, কেন্দ্রীয় মহাসচিব সাফায়েত সারদীন, সহ-যুগ্ম সম্পাদক মো. রায়হান আহম্মেদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মো. তাজুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মঞ্জুর আহমেদ মুন্না, নির্বাহী সদস্য মো. সিনাফি এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক এম. এ. আকাশ, সহকারী মহাসচিব প্রিয়াংকা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মো. রাব্বি মোল্লা, সিলেট বিভাগ সভাপতি আজিজুর রহমান জয়নাল, কুমিল্লা বিভাগ সভাপতি শরীফ হোসেনসহ ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ।

মনোনয়ন গ্রহণের পর অ্যাড. শাহানাজ জামান বলেন, “সাংবাদিকতা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। ভিকটিমদের পাশে দাঁড়ানো এবং সত্য প্রকাশের এই যাত্রায় জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।”

VSHRO পরিবারের পক্ষ থেকে জাতীয় সাংবাদিক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এ স্বীকৃতি মানবাধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে তাদের কাজকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts