• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সোনারগাঁও থানার কাঁচপুর চেঙ্গাইন রোড এলাকার বালুর মাঠের উত্তর-পূর্ব কর্নার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, এসআই (নিঃ) আরিফুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফাহিম (২০), মো. মঞ্জুরুল ইসলাম (৪৫) এবং মো. হাবিবুর রহমান ওরফে চিকন আলী (২৮)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে পূর্বে তিনটি মাদক মামলা রয়েছে। এছাড়া হাবিবুর রহমান ওরফে চিকন আলীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় দুটি মাদক মামলা রয়েছে।

 

এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category