• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name / ১১৩ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

[ad_1]

ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সারা বিশ্বের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে তীব্র গরম উপেক্ষা করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন শত শত সমর্থক। শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে আয়োজিত এ শোভাযাত্রায় আকাশি-সাদা পতাকা, জার্সি, ব্যানার এবং রঙিন ধোঁয়ার আবহে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে পুনরায় দেওভোগে এসে শেষ হয়।

 

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অধিকাংশই আর্জেন্টিনার জার্সি পরে এবং মুখে-হাতে দলের পতাকার রঙে সজ্জিত হয়ে অংশ নেন। কেউ বিশাল আর্জেন্টাইন পতাকা বহন করেন, আবার কেউ বহন করেন প্রিয় তারকা Lionel Messi ও দলের অন্যান্য খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার। পুরো শোভাযাত্রাজুড়ে ভুভুজেলার শব্দ, স্লোগান, নাচ-গান ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নগরীর সড়কগুলো।

 

বিশেষ করে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেক ক্ষুদে সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরে নাচতে এবং দলটির প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায়। একই সঙ্গে আকাশি রঙের স্মোক বোম্বের ব্যবহার শোভাযাত্রার উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক পারভেজ মল্লিক বলেন, “বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উপলক্ষ। কেউ আর্জেন্টিনার সমর্থক, কেউ ব্রাজিলের, আবার কেউ অন্য দলের। কিন্তু দিনশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। খেলা নিয়ে কোনো ধরনের বিরোধ বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এক মাসের খেলার জন্য বারো মাসের সম্প্রীতি নষ্ট করা উচিত নয়।”

 

আরেক সমর্থক তাপস সাহা বলেন, “আর্জেন্টিনা সব সময়ই অন্যতম সেরা দল। মেসির নেতৃত্বে তারা বিশ্বকাপ জিতেছে। এবারও দলটি ভালো খেলবে এবং শিরোপা ধরে রাখবে বলে আমরা আশাবাদী।”

 

শোভাযাত্রার আয়োজকদের মধ্যে ছিলেন স্বপন দাস, তাপস দাস, খেলোয়াড় পিলু, প্রণব কৃষ্ণ রায়, মোক্তার হোসেন, মেহেদী হাসান সজীব ও লোকনাথ বাবু।

 

বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন নারায়ণগঞ্জে ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সমর্থকদের প্রত্যাশা, খেলার আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে সর্বত্র।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category