• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা List of Top 10 SEO Expert in Bangladesh চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ত্বকী হত্যা মামলায় জামশেদ শেখ ফের দুই দিনের রিমান্ডে বাজেটে শিক্ষাখাত নিয়ে বড় বড় কথা বলা হলেও শিক্ষকদের রাজপথে অবস্থান করতে হচ্ছে: মাসুম বিল্লাহ আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার ভিডিও ভাইরাল, স্বামী গ্রেপ্তার রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ মাদকসেবীর কারাদণ্ড নারায়ণগঞ্জসহ ১০ জেলায় আইসিইউ  ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন


নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন, চালাকচর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রোকেয়া আক্তার ও মাসুদা আক্তার, ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিরোধ নিষ্পত্তি হওয়ায় সময় ও অর্থ দুটিই সাশ্রয় হচ্ছে।

বক্তারা আরও জানান, ফৌজদারি মামলার ক্ষেত্রে মাত্র ২০ টাকা এবং দেওয়ানি মামলার ক্ষেত্রে ১০ টাকা ফি দিয়ে ইউনিয়ন পরিষদে আবেদন করা যায়। এছাড়া তিন লাখ টাকার কম মূল্যমানের নির্ধারিত বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে।
ক্যাম্পেইনে স্থানীয় জনগণকে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং ন্যায়বিচার প্রাপ্তির সহজ এই ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি ও অধিকতর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts