• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

আমলাপাড়ায় মীর নেয়ামতউল্লার মৃত্যুতে দোয়া মাহফিল 

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের আমলাপাড়ার বাসিন্দা মীর নেয়ামতউল্লা নেমুর মৃত্যুতে শনিবার (১৩ জুন) বাদ জোহর আমলাপাড়া চৌরাস্তা জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণ সাহিত্য পত্রের সম্পাদক ও প্রকাশক আবু রায়হান, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স এবং দৈনিক ডান্ডিবার্তার বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম। এছাড়াও কবি, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, ইমাম, শিক্ষক ও শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।

উল্লেখ্য, মীর নেয়ামতউল্লা নেমু গত ৯ জুন রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দোয়া মাহফিলে বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। স্থানীয়রা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category