• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

নারায়ণগঞ্জ হাসপাতালের নোংরা পরিবেশে মন্ত্রীর ক্ষোভ, ৩ দিনের আলটিমেটাম

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যান মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল। এসময় তিনি হাসপাতালের কিচেন (পাকঘর), বাথরুম এবং চারপাশের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে সিভিল সার্জনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মন্ত্রী সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী পরশুদিন বিকালের মধ্যে হাসপাতালের কিচেন থেকে সমস্ত অপ্রয়োজনীয় ও কালো পাতিল বের করে ভাঙারির কাছে বিক্রি করতে হবে। হাসপাতালে কোনো দাহ্য বা অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা যাবে না, যা থেকে ব্যাকটেরিয়া ছড়ায় কিংবা আগুন লাগলে মানুষের জীবন ঝুঁকিতে পড়ে।”

 

তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী ৩ দিনের মধ্যে যদি হাসপাতালের শৃঙ্খলা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা না হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা (অ্যাকশন) নেওয়া হবে।

প্রসঙ্গত: সারাদেশের ১০টি জেলা সদরে একযোগে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শুভ উদ্বোধন ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। রোববার (১৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই আধুনিক চিকিৎসা সেবার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানের আগে মন্ত্রী ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি হেলথ) প্রভাতচন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, জেলা প্রশাসক মো: রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category