• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে যা বললেন শিক্ষামন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: সাখাওয়াত হোসেন  ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়? জেনে নিন সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Vegas Hero Gokhuis: Uw Beste Gaming Bestemming Online

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মো. রাশেদুজ্জামান (২২) , তার শ্যালক মো. গালিব (১৮) ও গালিবের বোন মোসা. সুরাইয়া (১২)। তারা সবাই দক্ষিণ কদমতলী কাশেমপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সম্পর্কে দুলাভাই, শ্যালক ও শ্যালিকা।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে তিনজন ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

 

খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশন-এর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। এর কিছু সময় পর উদ্ধার করা হয় সুরাইয়ার মরদেহ।  

 

নিহত রাশেদুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকায়। অপরদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে।

 

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পরিবারের সদস্যদের ভাষ্যমতে তিনজনই সাঁতার জানতেন। তবে কী কারণে তারা একসঙ্গে পানিতে তলিয়ে গেলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

তিনি আরও জানান,  ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

 

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts