• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার নিজে বাঁচতে কর্মীদের বলির পাঠা বানালেন যুবদল নেতা রনি বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ব্যবসায়ির সংবাদ সম্মেলন পুলিশের সিসি ক্যামেরার আওতায় আইভী বিএনপি নেতা পরিচয়ে শিমরাইলে লেগুনা থেকে মাসে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকে পেটালো যুবদল নেতা রনি বাহিনী বক্তাবলীতে দুই ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল সরকার ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীর মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন


নরসিংদী জেলার জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া মনোহরদী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মনোহরদী থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এছাড়াও তিনি উপজেলার খালখনন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও চলমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। প্রকল্পগুলোর কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমা মেনে কাজ সম্পন্ন করার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক জনগণের জন্য দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সরকারি দপ্তরসমূহের কার্যক্রম তদারকি এবং উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়নে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ আবুল বাশার, কৃষি কর্মকর্তা রুনা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts