• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নারায়ণগঞ্জে মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ, বাবা গ্রেফতার

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন

না.গঞ্জে মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ, বাবা গ্রেফতা

নারায়ণগঞ্জের বন্দরে কিশোরী মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) নিশি রাতে বন্দরের নবীগঞ্জ কদম রসূল হাউজিং আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (৯ মার্চ) তাকে আদালতে পাঠিয়েছে বন্দর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, শামীম দ্বিতীয় রমজানে (৩ মার্চ) সৎ মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে। পরে ঘটনাটি ওই কিশোরী তার মা এবং প্রতিবেশীদের জানায়।

শনিবার রাতে পুনরায় সেই ভিডিও দেখিয়ে ধর্ষণ চেষ্টার সময় কিশোরির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে শামীমকে অবরুদ্ধ করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। রাতেই পুলিশ ঘটনা স্থলে গিয়ে শামীমকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বন্দর থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণের চেষ্টার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করেন কিশোরীর মা।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, চৌদ্দ বছরের এক কিশোরিকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কিশোরির মা বাদী হয়ে শামীমের বিরুদ্ধে পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা দায়ের করেছে। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category