• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরিতে মনোহরদীতে ‘পার্টনার কংগ্রেস

Reporter Name / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Oplus_131072

কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরিতে মনোহরদীতে ‘পার্টনার কংগ্রেস’
মো হিমেল মিয়া , (মনোহরদী, নরসিংদী)
নরসিংদীর মনোহরদীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মোহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুল হক, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমিনুর রহমান সরকার দোলন এবং মনোহরদী থানার তদন্ত কর্মকর্তা মাহতাবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি চর্চার বিকল্প নেই। একই সঙ্গে কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার।
দিনব্যাপী আয়োজিত এ কংগ্রেসে প্রশিক্ষণ, মতবিনিময় সভা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক-কৃষাণী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা বলেন, কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতেও এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category