• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |
  • English Version

জেলা পরিষদের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বহুমাত্রিক কর্মসূচি

Reporter Name / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে একগুচ্ছ ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমুখী কর্মসূচির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। ৪ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে জেলা পরিষদের উদ্যোগে এই বহুমাত্রিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

৩ জুন (বুধবার) জেলা পরিষদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতীয় পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং কর্মমুখী দর্শন আজও জাতিকে প্রেরণা জোগায়। তাঁর গৌরবোজ্জ্বল কর্মময় জীবন, আদর্শ ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির মূল আকর্ষণসমূহ:

​নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ, কর্মনিষ্ঠা ও দেশগঠনের দর্শন তুলে ধরতে এই আয়োজনে বেশ কিছু জনকল্যাণমুখী ও সৃজনশীল কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

​স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

​বৃক্ষ মেলা ও বই মেলা

​চিত্রাঙ্কন প্রতিযোগিতা

​শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী

​জনসচেতনতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সামাজিক আয়োজন।

​জেলা পরিষদ নারায়ণগঞ্জ মনে করে, মানবিক মূল্যবোধ, জ্ঞানচর্চা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বিত বিকাশই একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের পূর্বশর্ত। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ব্যতিক্রমী প্রয়াস।

​এই বহুমাত্রিক কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts